শাবির বোর্ড অব এডভান্স স্টাডিজের সভা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:০২:২৪,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২৮৯ বার পঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮০তম বোর্ড অব এডভান্স স্টাডিজের এক সভা সোমবার প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাতিয়ার রহমান হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক, প্রফেসর ড. শফিউল আলম খান সহ সকল ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান সদস্যগন এবং সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
উল্লেখ্য, বোর্ড সভায় ৩০টি আলোচ্যসূচীর নিষ্পত্তি করা হয়। সভায় এক জনকে পিএচডি ডিগ্রী এবং এক জনকে এমএসসি ডিগ্রী প্রদান করার সুপারিশ করা হয়। বিজ্ঞপ্তি








