ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৩:০৫,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৩০ বার পঠিতবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের জোনাল দায়িত্বশীল সভা গত ১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার , সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সিলেট জোন পরিচালক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরীর নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, মৌলভীবাজার শহর সভাপতি মুহাম্মদ হাসান আহমাদ খান,সিলেট পূর্ব জেলা সভাপতি এনামুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু,হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির,সিলেট মহানগর সেক্রেটারি সাইফুল ইসলাম জলিল, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দিন, মৌলভীবাজার শহর সেক্রেটারি মুহাম্মদ শিহাব উদ্দিন, সিলেট মহানগর অফিস ও ছাত্র কল্যাণ সম্পাদক লিটন আহমেদ জুম্মান, বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান, সিলেট পূর্ব জেলা প্রকাশনা ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।









