খাজাঞ্চীতে গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর মতবিনিময়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২০:০৭,অপরাহ্ন ১১ মার্চ ২০২১ | সংবাদটি ৩৬৫ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) আলহাজ্ব আরশ আলী গণি।
গতকাল বুধবার ( ১০ মার্চ) রাতে, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিজ জন্মভুমি, গমরাগুল গ্রামের নিজ বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শালিস মুরব্বী সোলেমান আহমদ। আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে, গ্রামবাসীসহ ইউনিয়নের সকল স্থরের নাগরিকের সহযোগিতা এবং দুআ চেয়ে বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মরহুম আব্দুল গণির বড়ো ছেলে আলহাজ্ব আরশ আলী গনি।
এতে উপস্থিত ছিলেন বাদশা মিয়া, সুলতান মেম্বার, ওমর ফারুক মেম্বার, আব্দুল মুতালিব, আব্দুল হান্নান, খোয়াজ আলী, মাওলানা ইসহাক আলী, ইরন মিয়া, হুশিয়ার আলী, মজর আলী, আব্দুল কুদ্দুস, আব্দুন নুর, কবির মিয়া, শওকত আলী, আব্দুল করীম, ফারুক মিয়া, লালা মিয়া, মাসুক মিয়া, সমরু মিয়া, মৌরশ আলী, লিয়াকত মিয়া, তাহির আলী, জামাল মিয়া, আপ্তাব আলী, আনসার মাহমুদ গণি, সিরাজ মিয়া, সফিক মিয়া, আসদ আলী, রাজা মিয়া, মাস্টার সুহেল মিয়া, দুলাল মিয়া, সমুজ আহমদ সায়মন, মাওলানা আবিদুল হাসান গণি, আব্দুল কদ্দুছসহ গ্রামের সর্বস্তরের মুরব্বীয়ান, যুবক, আলেমসমাজসহ প্রতিবেশী গ্রামের প্রায় হাজারো মানুষ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চি সিরাতুন্নবী পরিষদের সভাপতি মাওলানা জামাল আহমদ। মতবিনিময় সভা শেষে করোনা মহামারি থেকে মুক্তির জন্য, ইউনিয়নবাসীসহ দেশেবিদেশে অবস্থানরত সকলের জন্য মুনাজাত করা হয়।









