দক্ষিণ সুরমায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:২৩:১৭,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩১১ বার পঠিতদক্ষিণ সুরমায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও ১টি নোহা গাড়ী ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার রাত সাড়ে ৭টায় জালালপুর ইউনিয়নের নকিবরচক ও ছদ্দলপুর গ্রামের লোকজনের মধ্যে প্রায় দুইঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, নকিবরচক ও ছদ্দলপুরের মধ্যে ফুটবল খেলাকে নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘন্টা সময় ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, আর যাতে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।









