টসিবি পণ্য গোপন স্থানে নিয়ে পছন্দের মানুষের মাঝে বিতরণ করছেন ডিলার সাত্তার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১২:৩২,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২১ | সংবাদটি ৩৪১ বার পঠিতসরকার কর্তৃক টিসিবির পণ্য চিনি,ডাল,ছোলা, তেল,পিয়াজ মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত মানুয়ের জন্য রমজান মাসকে সামনে রেখে ডিলারের মাধ্যমে ট্রাকে করে নগরীর বিভিন্ন পয়েন্টে বিতরণ করার নিয়ম থাকলেও আম্বরখানা মজুমদারী এরিয়ার ডিলার নিয়মকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত বিতরণ করছেন।সরজমিনে এই প্রতিবেদক অভিযোগ পাওয়ার পর আম্বরখানা এলাকায় গেলে দেখা যায় আম্বরখানা সরকারির কলোনি গেইটে মানুষের জটলা গেইটে তালা লাগিয়ে ভিতরে টিসিবি পণ্যর ট্রাক থেকে নিজের পছন্দের লোকদের ফোন করে নিয়ে এসে পন্য সামগ্রী দিচ্ছেন।এখানে অনেক মুদির দোকানের ব্যবসায়ী মালামাল নিচ্ছেন।যারা মাল দিচ্ছেন তাদেরকেও বকশিস দেওয়া হচ্ছে।সরকারি কলোনি স্কুলের গেইটে মানুষ যখন হট্টগোল শুরু করছে তখন অনেক পণ্যর বস্তা কাটুন কলোনির অফিসে রেখে ট্রাক কলোনির নিচে নিয়ে আসে তখন মানুষের দীর্ঘ লাইন। ট্রাক থেকে বলা হচ্ছে বেশি বেশি করে পিয়াজ নিলে অন্যান্য পণ্য দেওয়া যাবে।পিয়াজ বাদে অন্যান্য পণ্য সরকারি কলোনি মাঠে নিজের পছন্দের লোকের মাঝে বিতরণ করার কারনে পিয়াজ অতিরিক্ত রয়ে যায় পরে সেখানে সব পণ্য মিলে প্যাকেজ নিয়ম করে যাহা টিসিবি আইন পরিপন্থি। এখানে অনেক দূর দূরান্ত থেকে আসা মানুষ ফিরে যেতে দেখা যায়।তারা বলেন তেল,ডাল নিতে আসছেন কিন্তু এখানে প্যাকেজ পণ্য ছাড়া মালা মাল দেওয়া হচ্ছে না তারা আরও বলেন তারা পর্যাপ্ত টাকা নিয়ে আসেননি তাই প্যাকেজ করা পণ্য না নিয়ে ফিরে যাচ্ছে।এ বিষয়ে ডিলার আব্দুস সাত্তারের সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।









