সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে গ্রেফতার ৪
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:২৯,অপরাহ্ন ২৬ মে ২০২১ | সংবাদটি ৩২০ বার পঠিত
কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ০২ জন পুরুষ ও ০২ জন নারী গ্রেফতার করেছে।
২৬ মে সকালে কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেল হতে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে
বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ সাজেদুল করিম সরকার সহ অন্যান্য ডিউটি পার্টির অফিসার ও ফোর্সদের সহযোগীতায় কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলের ৪র্থ তলার বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনায় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ০২ (দুই) জন নারী ও ০২ (দুই) জন পুরুষ মোঃ মিলন (২৪) পিতা- নুর ইসলাম, সাং-জঙ্গারকান্দি, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, লিটন আহমদ (২০) পিতা- আব্দুল মানিক, সাং-কসকনপুর বিয়াবাই, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট।সহ মোট ০৪ (চার) জনকে আটক করেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









