দক্ষিণ সুরমায় ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৫৭,অপরাহ্ন ২৯ মে ২০২১ | সংবাদটি ৩০৩ বার পঠিতদক্ষিণ সুরমায় এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার রাত ১১ টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারীর নাম সাহিন (৩০) সে দক্ষিণ সুরমা চান্দের বাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নগরীর বন্দরবাজার এলাকা থেকে ১২-১৩ বছরের এই কিশোর অটোরিক্সাচালককে কীনব্রীজের দক্ষিণ পাড়ে আসার কথাবলে নিয়ে আসে তিন ছিনতাইকারী। অটোরিক্সাচালক কিশোর কীনব্রীজের দক্ষিণ পাড়ে আসার পর তাদের একজন বলে না আমরা চন্ডিপুল নামব। পিরোজপুর আসা মাত্র অটোরিক্সাচালক কিশোর তাদের আচরণে চন্ডিপুল যেতে রাজি না হওয়ায় তারা তাকে ব্লেড দিয়ে এলোপাতাড়ি টান দিতে থাকে। এসময় স্থানীয় কয়েকজন ঘটনা দেখে ফেলায় দুই ছিনতাইকারী রিক্সা থেকে নেমে দৌড় দেয়। তখন স্থানীয়রা ধাওয়া করে এক যুবককে আটক করে। আটকের পর তার কাছ থেকে কয়েকটি ব্লেড উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে দক্ষিণ সুরমা থানার এ এস আই মোখলেছ ঘটনাস্থল থেকে ঐ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।
আটকের বিষটি নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।









