সিলেটে ১৩ বছরের শিশুকে ধর্ষণ: কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৭:২১:৪৬,অপরাহ্ন ০৩ জুন ২০২১ | সংবাদটি ৩২৫ বার পঠিত
সিলেটে ১৩ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় হোসাইন আহমদ (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে ১৩ বছরের ঐ শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।
বুধবার (২ জুন) তাকে নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত হোসাইন আহমদ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন মশালঘাট থানাধীন সাইজুল ইসলামের ছেলে।
বার্তায় জানানো হয়, এ বছরের ১৫ জানুয়ারি রাতে শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে শিশুটিকে ধর্ষণ করা হয়।








