জাতীয় বাজেটে সিলেট মেট্রোপলিটন চেম্বারের প্রতিক্রিয়া
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৫৭,অপরাহ্ন ০৩ জুন ২০২১ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (২০২১-২০২২) অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
বৃহস্পতিবার “জীবন-জীবিকায় প্রধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ” শিরোনামে ৭.২ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে ঘোষিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এই প্রস্তাবিত বাজেটকে করোনা পরিস্থিতি মোকাবেলায় একটি প্রবৃদ্ধি, উৎপাদনশীল, ব্যবসা বান্ধব, আভ্যন্তরীন উৎপাদন বৃদ্ধি, সরবরাহ, ব্যবস্থাপনা ও কর্মসংস্থান বৃদ্ধি, সুসংহত এবং বাস্থবায়নযোগ্য সময় উপযোগী বাজেট বলে মন্ত্রব্য করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নের্তৃবৃন্দ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এই অত্যন্ত সাবধানী, সুসংহত, কর্মংস্থানমুখী, উৎপাদনমুখী, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট উপস্থাপন করার জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর পক্ষ থেকে সভাপতি আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাস্তবমুখী ব্যবসাবান্ধব এই বাজেটের সফল বাস্থবায়ন কামনা করেন।









