নগরীতে জুয়ার আসরে থেকে নারী সহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৭:৩২:৪৩,অপরাহ্ন ০৫ জুন ২০২১ | সংবাদটি ৩০৩ বার পঠিত
নগরীর বালুচর থেকে জুয়ার আসর থেকে ১ নারী ও ৫ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে শাহপরান (রহ.) থানার উত্তর বালুচর আল ইসলাহ ছড়ারপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃৃতরা হচ্ছে- মো. সাগর (২৫), মো. শফিক (৩৩), মো. সবুর (৬০), ফুলেছা বেগম (৩৮), আনোয়ার হোসেন (২৮) ও আবুল বশর (৫৫)।
মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, শাহপরান থানাধীন উত্তর বালুচর আল ইসলাহ ছড়ারপাড় এলাকা থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ঝান্ডু-মন্ডু জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে তাদের সাথে থাকা আরো ৪/৫ জন জুয়াড়ি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








