ছাতক থানা থেকে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৪:১৬,অপরাহ্ন ২৯ জুন ২০২১ | সংবাদটি ৩৯৭ বার পঠিত২৭ জুন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন দেবেরগাঁও গ্রামস্থ মাঝপাড়া পুরাতন জামে মসজিদের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা, ০১ টি মোবাইল ও ০১ টি সিমকার্ডসহ পেশাদার মাদক ব্যবসায়ী ১ গ্রেফতার।
কলি (২২), পিতা- হারুন অর রশিদ, সাং- দরগাপাশা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ’কে আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারা মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।









