এয়ারপোর্ট থেকে ১৪০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:৫০,অপরাহ্ন ১১ জুলাই ২০২১ | সংবাদটি ৩০১ বার পঠিত
১০ জুলাই র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার মোঃ আফসান আল-আলম এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্সসহ অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানাধীন বাউয়ারকান্দি গ্রামস্থ প্রেমতলা ব্রীজ সংলগ্ন মোঃ জামাল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৪০ (একশত চলিশ) পিস ইয়াবা জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ী রুহুল আমিন (১৯), পিতা- মোঃ চান মিয়া, সাং- শিমুলকান্দি, থানা- এয়ারপোর্ট, এসএমপি-সিলেট, মোঃ সিদ্দিক (২২), পিতা- মোহাম্মদ আলী, সাং- শিমুলকান্দি, থানা- এয়ারপোর্ট, এসএমপি, সিলেটদ্বয়’কে গ্রেফতার করা হয়।









