সিলেটে পশুর হাট নিয়ে উত্তেজনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২০:৪৫,অপরাহ্ন ১২ জুলাই ২০২১ | সংবাদটি ৩০২ বার পঠিতসিলেট নগরীর চৌকিদেখি এলাকায় পশুর হাট নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। সিলেট সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মাঝখানে সিলেট বিমানবন্দর সড়কের পাশে লিচু বাগান পয়েন্ট সংলগ্ন হাজী মনসুর খানের খালি জায়গায় হাট বসানোর জন্য স্থানও নির্ধারণ করা হয়।
কিন্তু মহামারি করোনাভাইরাস, এলাকার শান্তি শৃঙ্খলা ও পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে স্থানীয় এলাকাবাসী ও ৩ ওয়ার্ডের নাগরিকবৃন্দ তাৎক্ষণিক বৈঠকে বসেন। শনিবার রাতে পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এশার নামাজের পর লিচু বাগান মসজিদে মিলিত হন ৩ ওয়ার্ডের নাগরিকবৃন্দ।
সেখানে এক সভায় জায়গার মালিক মনসুর খান ঘোষণা করেন এলাকার জনগণের স্বার্থে তিনি তার জায়গায় কোন পশুরহাট বসতে দেবেন না। এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় পবিত্র ঈদুল আজহা।
কিন্তু সেই ঈদকে সামনে রেখে এলাকাবাসীর স্বাস্থবিধি ও সুস্বাস্থ্যময় জীবনের কথা চিন্তা না করে আবাসিক এলাকা ও রাস্তার উপরে পশুরহাট বসাতে মরিয়া হয়ে উঠেছে কিছু অসাধু মৌসুমী ব্যবসায়ী চক্র।
ওই চক্রের কবল থেকে এলাকা রক্ষা করতে প্রয়োজনে জীবনবাজি রাখা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সভায় আরো জানানো হয় ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে পশুরহাট না বসাতে ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও থানায় স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন হাজী মনসুর খান, পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আবুল বশর, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, মখলিছুর রহমান, ছালিকুর রহমান, ইমরান আহমদ চৌধুরী, মাসুম আহমদ, মাহবুব আহমদ, হাফিজ রাহিম হোসেন, শায়েস্তা তালুকদার, খোকন আহমদ, বাবলু আহমদ, শ্যামল আহমদ, ইমরান মোহাম্মদ, সুহেল আহমদ, মৌলানা নজরুল ইসলাম চৌধুরী, জুয়েল আহমদ, জলিল আহমদ, ফারুক আহমদ, ইমাদ উদ্দিন তোহা, মিনহাজ আহমদ, ইমদাদ উদ্দিন তাজু, সোহেল আহমদ, ইমতিয়াজ উদ্দিন আহমদ, উদয় আহমদ প্রমুখ।









