শ্রীমঙ্গলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:২৯,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২১ | সংবাদটি ৩২৭ বার পঠিতমৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেলতে গিয়ে পানিতে ডুবে একশিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুড়ভূড়িয়া চা বাগানে এ ঘটনা ঘটে৷
নিহত শিশুর নাম অনু রাজগড় (২) তার পিতার নাম সুরুজ গড়৷
নিহত শিশুর প্রতিবেশী রাজেশ ভৌমিক জানান,নিহত অনু রাজগড় দুপুর তিনটার দিকে খেলতে বাড়ীর পাশের একটি মাঠে যায়,বিকেল পাঁচটার দিকেও ঘরে না ফেরায় খোঁজাখুজি শুরু হয়৷ পরে নিহত শিশুটিকে মাঠের পাশের ভুড়ভূড়িয়া ছড়া থেকে উদ্ধার করা হয়৷
ভুড়ভূড়িয়া ছড়া থেকে উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়৷
পরে নিহতের স্বজনরা শিশুটিকে শহরের একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি করাতে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ইসিজির রিপোর্ট দেখে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন৷









