মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকীতে কাইয়ূম চৌধুরীর দোয়া ও দরিদ্র ভোজ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৩৪,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২১ | সংবাদটি ৫৩৮ বার পঠিতগনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের পিতা – রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আজ ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ুম চৌধুরীর উদ্যোগে দোয়া ও দরিদ্র ভোজ এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬আগস্ট) ভার্থখোলা জামে মসজিদে আসরের নামাজের পর এ দোয়া ও দরিদ্র ভোজ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা মুস্তফা কামাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কোহিনূর আহমেদ, কৃষক দলের সাবেক সভাপতি এস এম মোজাম্মেল আলী, কৃষক দলের আহবায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ, আব্দুল খালিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম, যুবদল নেতা নুরুল আমিন, জুবের আহমেদ, জয়নাল আবেদীন, ফখরুল ইসলাম, সাহিন আহমেদ, সেচ্ছাসেবক দল নেতা শামিম আহমেদ, ছাত্রদল নেতা সেকুল আহমেদ, জুয়েল আহমেদ, আব্দুল হক, আখতার হুসেন, সাব্বির আহমেদ, আলীম উদ্দিন, মাইজুল ইসলাম, নুরুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, রাহেল আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি









