বিশ্বনাথে বিষপানে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৩:৪৪,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বিষপান করে অষ্টম শ্রেণির এক মাদ্রাসী ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত ছাত্রীর নাম নোহা (১৬)। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া বাদে কাবিলপুর গ্রামের অটোরিকশা চালক আবদুল মানিকের মেয়ে এবং স্থানীয় তেলিকোনা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী নোহা।
জানা যায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ফসলি জমির কীটনাশক পান করে সে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে তার বিষপানের সঠিক কারণ জানতে পারেননি কেউ।
নোহার বাবা আবদুল মানিক জানান, ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না।
পরে এসে জানতে পারি আমার মেয়ে নোহা কীটনাশক খেয়েছে। কেন সে এমনটি করেছে, তা আমরা কেউ বুঝে উঠতে পারছি না।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান সাংবাদিক দের বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









