logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

এক বছরেও শুরু হয়নি এমসিতে গণধর্ষণের বিচার

টাইম সিলেট ডেস্ক:

প্রকাশিত হয়েছে : ১০:১৩:০১,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৩১৬ বার পঠিত

নগরীর ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসের ভেতরে গণধর্ষণের দায়েরকৃত মামলার বিচারকার্য এক বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। এই এক বছরে বিচার শুরু না হওয়ায় হতাশা জানিয়েছেন মামলার বাদী।

কলেজের মূল ফটকের সামনে থেকে গৃহবধূকে ধরে নিয়ে ছাত্রাবাসের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণ করে। গৃহবধূর সঙ্গে ছিলেন এ সময় তার স্বামীও। স্বামীকে বেঁধে তার সামনেই ধর্ষণ করা হয় স্ত্রীকে। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ঘটেছিল এমন ঘটনা। সেই ন্যাক্কারজনক ঘটনার এক বছর পূর্ণ হয় গতকাল শনিবার। নানা জটিলতা আর আইনি মারপ্যাচে এক বছরেও শুরু হয়নি দেশ-বিদেশে আলোড়ন তোলা এই ঘটনার বিচার।

তবে আইনজীবীরা বলছেন, করোনার কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এই মামলার কার্যক্রমে গতি পায়নি। সম্প্রতি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার দ্রুত এই মামলার বিচার শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
এমসি কলেজে ধর্ষণের ঘটনার পর সারা দেশে আন্দোলন প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন পরিবর্তন করা হয়।

এই ঘটনার বিচারের দাবিতে সিলেটে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম গড়ে উঠে। এই দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করে তারা। তবে এক বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আব্দুল করিম কিম বলেন, ‘ছাত্রাবাসের ভেতর এমন কলঙ্কজনক ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ প্রতিবাদী হয়েছিল। আমরা আশা করেছিলাম সরকার এই ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু এক বছরেও এই মামলার বিচার শেষ না হওয়া হতাশাজনক।’

মামলার সর্বশেষ অবস্থা:

ধর্ষণের ঘটনার পরদিন ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ধর্ষণ মামলা করেন। এ ছাড়া ওই রাতে ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ। গত বছরের ২২ নভেম্বর অস্ত্র ও চাঁদাবাজি মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ধর্ষণ মামলায় গত বছরের ৩ ডিসেম্বর ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। চলতি বছরের ১৭ জানুয়ারি সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী মামলার অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন। অভিযোগ গঠনের পর ২৭ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিল আদালত। তবে ধর্ষণ ও চাঁদাবাজির দুটি মামলা একসঙ্গে একই আদালতে চালানোর জন্য উচ্চ আদালতে আবেদন করে বাদীপক্ষ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ মামলা দুটির বিচার কার্যক্রম একসঙ্গে একই আদালতে সম্পন্নের আদেশ দেন। এর মধ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম দ্রুত সম্পন্নের লক্ষ্যে মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে গেজেট প্রকাশ করে। এরপরই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় আদালতের কার্যক্রম। ফলে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটের কপি আদালতে এসে পৌঁছায়নি। আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটের কপি পৌঁছলে নতুন করে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মামলার বাদী পক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী জানান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার অভিযোগ গঠন করা হয়েছিল। তবে আমরা ধর্ষণ ও চাঁদাবাজির দুটি মামলা একইসঙ্গে একই আদালতে চালানোর জন্য উচ্চ আদালতে আবেদন করি। আদালত আমাদের পক্ষে নির্দেশনা দিয়েছে। এরপর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো মামলায় একই সঙ্গে দণ্ডবিধি আইনের ধারা থাকলে মামলার বিচার একই আদালতে চলতে পারে। কিন্তু একই ঘটনায় পুলিশ দুটি অভিযোগপত্র দেয়ায় বাদীপক্ষের সন্দেহ হয়। এতে ন্যায়বিচার ব্যাহত হওয়ার পাশাপাশি সাক্ষীদের জন্যও বিষয়টি বিড়ম্বনার। চাঞ্চল্যকর এ মামলার সাক্ষীরা দুই আদালতে দুদিন আসবেন কিনা এ নিয়ে শঙ্কা রয়েছে। এ ছাড়া অভিযুক্তরা সবাই প্রভাবশালী। এ জন্য বাদীপক্ষ উচ্চ আদালতের দ্বারস্থ হন। তিনি আরও বলেন, এখন নতুন আদালতে নতুন করে মামলাগুলোর অভিযোগ গঠন করতে হবে। অভিযোগ গঠনের পর বিচার শুরু হবে।

সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রাশিদা সাঈদা খানম বলেন, করোনার কারণে অন্য মামলাগুলোর মতো এই মামলার কার্যক্রমও আটকে আছে। এতে ভুক্তভোগীও হতাশ হয়ে পড়েছেন। তিনি বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর হয়েছে বলে শুনেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র এখনও হাতে পাইনি। আগামী ১৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এই মামলার তারিখ ধার্য রয়েছে। এর আগে হস্তান্তরের কাগজ আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি চলে যাবে।

ধর্ষণে অভিযুক্ত যারা: গত বছরে ৩ ডিসেম্বর চালঞ্চল্যকর এই ধর্ষণ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের শাহপরান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজনকে দল বেঁধে ধর্ষণের জন্য অভিযুক্ত করা হয়। আসামি রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে ধর্ষণে সহায়তা করার জন্য অভিযুক্ত করা হয়। ৮ আসামিই বর্তমানে কারাগারে আছেন। তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিতি। অভিযুক্ত ৮ জনকেই কলেজ কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ও এই ৪ জনের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল করে।

সিলেট এর আরও খবর
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

সর্বশেষ সংবাদ
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top