ভাদেশ্বর সমাজকল্যাণ সমিতির মিডল্যান্ড ইউ.কে শাখার সভাপতি হওয়ায় সাব্বির আহমদকে অভিনন্দন

টাইম সিলেট ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ৭:১৭:৫৪,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২১ | সংবাদটি ৪৭২ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মুড়ার কিয়ার গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবি শেখ সাব্বির আহমদ (গিয়াস) ভাদেশ্বর সমাজকল্যাণ সমিতি মিডল্যান্ড ইউ.কে শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ বাসী।
মানব সেবা পরম ধর্ম নিয়ে কাজ করে যাচ্ছেন শেখ সাব্বির আহমদ (গিয়াস)। অতিতের মতই দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে সামাজের নানা সংকটময় সময়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ভাদেশ্বর সমাজকল্যাণ সমিতি মিডল্যান্ড ইউ.কে শাখা। গোলাপগঞ্জ বাসীর পক্ষ থেকে ভাদেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মুহিদুদজামান লাভলু , আব্দুল বাছিত, আব্দুল আজিজ, রুহেল উদ্দিন, নিজাম উদ্দিন, বাহু উদ্দিন, আব্দুল হামিদ রাসেল, মুস্তাক আহমদ, পাবেল আহমদ, রুহুল আমিন ভাদেশ্বর সমাজকল্যাণ সমিতি মিডল্যান্ড ইউ.কে শাখার সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি









