logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

দক্ষিণ সুরমার হকিয়ারচর জামে মসজিদের জমি দখলের পাঁয়তারা করছে একটি চক্র
প্রশাসনের হস্তক্ষেপ কামনা গ্রামবাসীর

টাইম সিলেট ডেস্ক:

প্রকাশিত হয়েছে : ৬:১৩:০২,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০২১ | সংবাদটি ৩৪০ বার পঠিত

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হকিয়ারচর গ্রামের প্রাচীন একটি মসজিদের প্রায় দেড় কেদার ভূমি আত্মসাতের চেষ্টা করছে একটি চক্র। চক্রটি রাস্তা দখল করে নিরীহ মুসল্লি ও স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গ্রামবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হকিয়ারচর পঞ্চায়েত কমিটি ও হকিয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদের মোতাওয়াল্লি নূর মিয়া।
তিনি বলেন, ‘লালাবাজার ইউনিয়নের হকিয়ারচর জামে মসজিদটি প্রায় ৮২ বছর পূর্বে প্রতিষ্ঠিত। গ্রামের মরহুম মোহাম্মদ হায়দরের পুত্র মো. হাশিম ও তার পরিবারের সদস্যরা ১৯৩৯ সালে মসজিদের জন্য ভূমি দান করেন। প্রায় ১৫ শতক জায়গার উপর এ মসজিদটি নির্মাণ করা হয়।’
নূর মিয়া আরও বলেন, ‘মসজিদ ঘরের পাশে সাবেক সিলেট সদর (বর্তমান দক্ষিণ সুরমা) উপজেলাধীন লালাবাজার ইউনিয়নের রসুলনগর মৌজার ১৫৭ নং জে.এল স্থিত ২৩১ নং খতিয়ান ও ৮২/১ ডিপি খতিয়ানের অর্ন্তগত ২১৬৬, ২১৬৮, ২১৬৯, ২১৭০, ২১৭১,২১৭২, ২১৭৩,২১৭৪, ২১৭৮, ২১৭৯,২১৮০ ও ২১৮১ নং দাগের ভূমি রায়তি সূত্রে মালিকানা দাবি করে হকিয়ারচর গ্রামের রকিব আলী উরফে রফিক মিয়াসহ কয়েকজন নিজেদের নামে ১৯৫৬ সালে রেকর্ড করিয়ে নেন।’
‘এই ভুল রেকর্ডের বিরুদ্ধে প্রকৃত মালিক মোহাম্মদ হাশিমের উত্তরাধিকারীগণ ১৯৫৮ সালে স্বত্ব মোকদ্দমা (নম্বর- ৩৮৬/১৯৫৮) দাখিল করলে আদালত মোহাম্মদ হাশিমের উত্তরাধীকারীগণের পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে রকিব আলী উরফে রফিক মিয়া ও আব্দুল মনাফরা আপিল করলে তা খারিজ হয় এবং তারা রিভিউ আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত তা খারিজ করে মো. হাশিমের উত্তরাধিকারীগণের মালিকানা বহাল রেখে নি¤œ আদালতের প্রদত্ত রায় বহাল রাখেন।’
তিনি আরও বলেন, ‘মামলায় পরাজিত হয়ে রকিব আলী উরফে রফিক মিয়া ও আব্দুল মনাফরা দেড় কেদার ভূমি হকিয়ারচর জামে মসজিদে দান করে দিতে চান। কিন্তু, গ্রামবাসী তাদের দান গ্রহণ করেননি। বরং, দক্ষিণ সুরমা বিশিষ্ট মুুরুব্বিদের মধ্যস্ততায় প্রকৃত মালিক মো. হাশিমের উত্তরাধিকারীগণ ও পরাজিত পক্ষ রকিব আলী উরফে রফিক মিয়াগণ উভয় পক্ষের সমন্বয়ে মসজিদের অনুকূলে একটি দানপত্র দলিল সম্পাদন করে নেন।’
‘দানকৃত ভূমিতে মসজিদের পুকুর অবস্থিত এবং মসজিদের মালিকাধীন দাগসমূহের উপর দিয়ে আনুমানিক ৮ ফুট প্রশস্থ একটি রাস্তা নির্মাণ করা হয়। এই রাস্তা দিয়ে হকিয়ারচর গ্রামের পশ্চিম অংশের লোকজন ঈদগায় যাতায়াত করেন এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করে। চলমান জরিপেও রাস্তাটি জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে জেলা প্রশাসনের ১ নম্বর খতিয়ানে রেকর্ডভূক্ত হয়েছে।’
তিনি বলেন, ‘সম্প্রতি রকিব আলী উরফে রফিক মিয়ার ছেলে শাহেল আহমদ মসজিদের মালিকানাধীন এ রাস্তাটি তাদের বাড়িতে যাতায়াতের রাস্তা দাবি করে এবং তার চাচাতো ভাই আব্দুল হান্নান গ্রামবাসীকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করে। এর আগে শাহেল আহমদের ভাই শাহীন আহমদ বাদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলেও তা মিথ্যা প্রমাণিত হয়েছে।’
‘সবশেষ, গত ২২ অক্টোবর শাহেল আহমদ মসজিদের ইমামকে মারধর করে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেয় এবং মসজিদে তালা ঝুলিয়ে দেয় উক্ত শাহেল আহমদ।’
এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে শাহেল আহমদ, আব্দুল হান্নান, শাহিন আহমদ, আব্দুল কাদির, রবিন, আব্দুল আহাদ, আব্দুল কালাম, সামাদ, শিপলু, দেলোয়ার হোসেন, সুজন আহমদ ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গ্রামবাসী শাহেল ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাজী সইদুল্লাহ, আফিদ আলী, আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হান্নান, হাজী আব্দুল সেলিম, হাজী সাইস্তা মিয়া, গোলাম আম্বিয়া ফজলু, আব্দুল কাইয়ুম, ফয়েজ হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল হক, খালেদ হোসেন, মুক্তার আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।

সিলেট এর আরও খবর
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

সর্বশেষ সংবাদ

আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top