ওসমানীনগর সাংবাদিক ইউনিয়ন (ওইউজে)’র কমিটি গঠন
মুহিব সভাপতি,হাদী সাধারণ সম্পাদক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩০:৫৩,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩৬০ বার পঠিত
সিলেট প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলার সাংবাদিক ইউনিয়ন (ওইউজে)’র (২০২২-২৩ সেশন) কমিটি গঠন করা হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার তাজপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক ইউনিয়নের সদস্য সচীব মোঃ মুহিব হাসানের সভাপতিত্বে ও সদস্য মোঃ আব্দুল হাদীর সঞ্চালনায় এক সাধারণ সভার আয়োজন করা হয়।উক্ত সভায় বক্তব্য রাখেন,সাংবাদিক কেএম রায়হান,নাজমুল ইসলাম নাঈম ,মুজাক্কির আহমদ নাজু, বিকাশ সুত্রধর ও সৈয়দ মুসলেহ উদ্দিন।
সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মোঃ মুহিব হাসানকে সভাপতি ও চ্যানেল এস, ইউ.কে এর ওসমানীনগর প্রতিনিধি মোঃ আব্দুল হাদীকে সাধারণ সম্পাদক,দৈনিক কালজয়ীওদৈনিক লাল সবুজের দেশ ওসমানীনগর উপজেলা প্রতিনিধি কে এম রায়হানকে কোষাধ্যক্ষ
করে ১১সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম নাঈম ( দৈনিক সিলেটের দিনকাল), প্রচার প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ (বাংলা নিউজ), পাঠাগার সম্পাদক মুজাক্কির আহমদ নাজু (একুশে জার্নাল), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিকাশ সুত্রধর ( দৈনিক জাগ্রত সিলেট)।কার্যকরী কমিটির সদস্য, সৈয়দ মুসলেহ উদ্দিন ( দৈনিক সংগ্রাম), আব্দুল আলীম (কুশিয়ারা বার্তা), সাদেক আহমদ শিকদার, (হ্যালো বাংলাদেশ)।
সভায় সৈয়দ মুসলেহ উদ্দিন এর কোরআন তেলাওয়াত এবং বিকাশ সুত্রধর এর গীতা পাঠের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।









