তিন নেতার ঘাড়ে খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৭:৫১,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৫০৭ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা বিএনপি অনেক জল্পনা-কল্পনা শেষে দায়িত্বশীল নির্বাচন করলো। স্থানীয়দের মতে অবশেষে ইলিয়াস আলীর হাতে গড়া সৈনিকরা, তাদের ন্যায্য পাওনা খুঁজে পেলো, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বেগম ইলিয়াস আলীর হস্তক্ষেপে।
১২ই জানুয়ারী (মঙ্গলবার), বিশ্বনাথ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে, বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা, পৌর ও স্থানীয় ইউনিয়ন শাখার মাঝি নির্বাচন করেন নেতারা। এতে ক্রমান্বয়ে ইলিয়াস আলীর ঘাটি খ্যাত, উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন এর সভাপতি নির্বাচিত হন মাওলানা আবুল বশর মোঃ ফারুক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক মেম্বার আব্দুস শহীদ ও সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পান উপজেলা যুবদল নেতা আব্দুর রব সরকার









