সিলেট জেলার প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৪৪,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৩২২ বার পঠিত
মুহাম্মদ মুনতাসির আলী
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বাগ্রে খেলাফত রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠাআন্দোলনকে জোড়দার করতে হবে৷ খেলাফত মজলিস খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তাই মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জেলার প্রতিটা ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে৷ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী উপরোক্ত বক্তব্য রাখেন৷
সংগঠনের জেলা সভাপতি সৈয়দ মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সমাবেশে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানী নগর, কানাইঘাট, কোম্পানীগন্জ, বালাগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলার তৃণমূল প্রতিনিধি বক্তব্য রাখেন৷
জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা ওলীউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. এ এ তাওসীফ, মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহসভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, জেলা সহ সভাপতি মো: শামছুল ইসলাম, এডভোকেট মু. ফজর আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বায়তুমমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী, উলামা বিষয়ক সম্পাদক সৈয়দ মাওলানা আলী আসগর, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ প্রমুখ৷








