বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক কমিটি গঠন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৬:৪৭,অপরাহ্ন ১৪ মার্চ ২০২২ | সংবাদটি ৩৬৪ বার পঠিতবিশ্বনাথ সংবাদদাতাঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের একটি অস্থায়ী কার্যালয়ে, বিশ্বনাথ সাংবাদিক ক্লাব এর এক পরামর্শ সভা।
রবিবার (১৩মার্চ-২২) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কাজকে আরো গতিশীল করার লক্ষে-আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে, জাতীয় দৈনিক সংগ্রাম বিশ্বনাথ প্রতিনিধি ও সাপ্তাহিক আমাদের সিলেট’র প্রতিনিধি শাহিন উদ্দিন (আহবায়ক), জাতীয় দৈনিক জনবাণী বিশ্বনাথ প্রতিনিধি এ্যাড. দুলাল আহমদকে (সদস্য সচিব) মনোনীত করা হয়। ক্লাবের অন্যান্যরা হলেন, দৈনিক লাল-সবুজের দেশ ও টাইম সিলেট বিশ্বনাথ প্রতিনিধি আনহার বিন সাইদ (সদস্য), জনপদ বিশ্বনাথ নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক রফিক আহমদ (সদস্য) ও পাবলিক টিভি বিশ্বনাথের নির্বাহী পরিচালক মুখতার হোসাইনকে (সদস্য) নিয়ে কমিটি গঠন করা হয়।
সভায় আগামী ৪৫দিনের ভিতর-পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়









