হাবিব হোসেন এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১০:০৯,অপরাহ্ন ১৪ মার্চ ২০২২ | সংবাদটি ২৭০ বার পঠিতসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবগঠিত ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ২নং বরইকান্দি ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বাদ এশা তেলিরাই নিয়ামতপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মানিক মিয়ার সভাপতিত্বে ও জুয়েল আহমদ এর সঞ্চালনায় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ¦ হাবিব হোসেন বলেন, আমি আপনাদের মনোনীত প্রার্থী। তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। বিগত দিনে ২নং বরইকান্দি ইউনিয়নবাসী তাদের মহা মূল্যবান ভোট দিয়ে ২ বার চেয়ারম্যান হিসেবে আমাকে জয়যুক্ত করেছেন। এখন আমাদের ইউনিয়ন সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে। এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামি দিনগুলোতেও সবাইকে পাশে চাই।
তিনি এলাকার সর্বসাধারণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং আবারো নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও সকলকে আশ্বস্থ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, এডভোকেট আব্দুল গফফার, আব্দুল হাফিজ মিয়া, ফখরুল ইসলাম, তফজ্জুল মিয়া, মছব্বির মিয়া, জমির উদ্দিন, মাছুম আহমদ, অশোক বাবু, লন্ডন প্রবাসি আহাদ মিয়া ও সিরাজ মিয়া প্রমুখ।









