গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুলে প্রবাসীদের সংবর্ধনা
সিলামে একটি কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৮:৫৪,অপরাহ্ন ২৮ মার্চ ২০২২ | সংবাদটি ৫৭৫ বার পঠিত
দক্ষিণ সুরমার সিলাম গোল্ডেন ফিউচার একাডেমি এন্ড গার্লস হাই স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষার প্রসারে সিলামে একটি কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। এজন্য প্রবাসীসহ এলাকাবাসীর উদ্যোগ অপরিহার্য। শিক্ষার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তারা সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। (২৮মার্চ) সোমবার সকাল ১১টায় একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
একাডেমীর অধ্যক্ষ মো.সারওয়ার হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক আবুল হাসান ইমন ও তানিয়া তারণের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক শাহ হাবিবুর রহমান,সহ সাধারণ সম্পাদক লাকী নিজামী, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হান্নান, সহ সাংগঠনিক সম্পাদক জুবেল খন্দকার,ট্রাস্টের সদস্য সুহেল খন্দকার, ইমরান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা রুমেল খন্দকার,সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী। শুরুতে একাডেমীর পরিচালক আব্দুস শহীদ সারো মিয়ার রুহের মাগফেরাত কামনা করে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমী পরিচালনা পর্ষদের সচিব বিশ্বজিৎ চক্রবত্তীর্ অপন। বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক মনিরুল ইসলাম তুরন,সালেহ আহমদ,শিক্ষক আব্দুর রব ইমরান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা । দেশাত্মবোধক গান পরিবেশন করে জান্নাত আরা। পরে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।—বিজ্ঞপ্তি









