আখালিয়া থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৪১,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৪৬ বার পঠিতসিলেট নগরীর আখালিয়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আখালিয়া নোয়াপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে সাইফুর রহমান সুমন (২৬)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, আখালিয়া নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২, বাসার নিচ তলায় রুমের জানালার গ্রিলের সাথে এক ব্যক্তি গলায় ফাঁস লেগে ঝুলে আছে এমন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সুমনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, ভিকটিমের পরিবারের লোকজনদের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









