logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

পুত্র হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সায়বান বিবি
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ৫:৫২:০৪,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২২ | সংবাদটি ২২৪ বার পঠিত

কানাইঘাটের হাবিবুর রহমান উরফে হুরুহুনা হত্যা মামলায় সিআইডির দায়েরকৃত প্রতিবেদন পক্ষপাতমূলক ও অসত্য দাবি করে নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন নিহতের মা সায়বান বিবি। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন।
লিখিত বক্তব্যে কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের চড়িপাড়া গ্রামের মৃত আবু ছিদ্দেকের স্ত্রী সায়বান বিবি বলেন, ২০১৭ সালের ২১ ডিসেম্বর রাতে আমরা পরিবারের সবাই খাবার খাচ্ছিলাম। এমন সময় কয়েকজন অপরিচিত লোক বন্দুক নিয়ে আমাদের বসতঘরে প্রবেশ করে আমার ছেলে ফয়জুর রহমানকে খুঁজতে থাকে এবং মেরে ফেলার ভয় দেখিয়ে উঠিয়ে নিয়ে যেতে চায়। এ সময় আমরা চিৎকার চেচামেচি শুরু করলে বন্দুকদারীরা গুলি ছুঁড়তে শুরু করে। এতে আমার ছেলে ফয়জুর রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে আমার আরেক ছেলে হাবিবুর রহমান উরফে হুরুহুনা এগিয়ে এসে ফয়জুর রহমানকে জড়িয়ে ধরে। এ সময় বন্দুকদারীরা আবারও গুলি ছুঁড়লে হুরুহুনার মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। আমাদের চিৎকার শুনে পাশের বাড়ির জালাল উদ্দিনের পুত্র কামরুল ইসলাম এগিয়ে আসলে তার উপরও গুলি চালানো হয়। একপর্যায়ে বন্দুকধারীরা নিজেদেরকে কানাইঘাট থানার এসআই আবু কাওছার, কনস্টেবল পারভেজ, বশির আহমদ, রাজ্জাক নূর বলে পরিচয় দেয়।
তিনি বলেন, তারা আমার ছেলে হুরুহুনার লাশ ও গুলিবিদ্ধ ফয়জুর রহমানকে একটি সিএনজি অটোরিকশা করে নিয়ে যায়। যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি করে তারা এলাকায় আতংক সৃষ্টি করে। আমরা থানায় গেলে থানার ওসি আব্দুল আহাদ আমাদের সাথে দুর্ব্যবহার করেন এবং রাত তিনটার দিকে আমাদের বাড়িতে ভাঙচুর চালান পুলিশ সদস্যরা। পরদিন ২২ ডিসেম্বর রাত ১০টার দিকে হুরুহুনার লাশ বাড়িতে নিয়ে আসে পুলিশ এবং তাৎক্ষণিক দাফন সম্পন্ন করতে চাপ দেয়। এ ঘটনায় ২৬ ডিসেম্বর আমার পুত্রবধূ ফারহানা আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। যার নং ৩৭১। মামলায় এসআই আবু কাউছার, কনস্টেবল পারভেজ মিয়া, এসআই বশির আহমদ, কনস্টেবল রাজ্জাক নূর ও ওসি আব্দুল আহাদসহ অজ্ঞাতনামা ২/৩ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। এদিকে আমার ছেলে হত্যায় সরাসরি জড়িত এসআই আবু কাউছার বাদী হয়ে উল্টো আমাকে ও আমার ছেলেদেরসহ মোট ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২/১৩ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। আমার অপর ছেলে আহত ফয়জুর রহমানকে আটকে রেখে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশের দায়ের করা মিথ্যা এ মামলায় আমার ছেলে আব্দুর রহমান ও প্রতিবেশি এমদাদকে আসামি করা হয়। অথচ তারা ঘটনার সময় নিজ নিজ কর্মস্থল সিলেটে অবস্থান করছিলেন। এই মামলার কারণে নিরীহ অনেকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে খুবই অসহায়ভাবে জীবনযাপন করছেন। মামলার আসামি এমদাদ ভিসা থাকার পরও এ মামলার কারণে বিদেশ যেতে পারেনি। ফলে আর্থিকভাবে সে বিশাল অংকের ক্ষতির মুখে পড়ে।
সায়বান বিবি বলেন, গত ১৭ জানুয়ারি সিলেট জেলা সিআইডি পুলিশের এসআই আবু বকর সিদ্দিক সম্পূর্ণ প্রভাবিত হয়ে ও পক্ষপাতমূলক প্রতিবেদন আদালতে দাখিল করেন। ন্যায় বিচার নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে একটি আশংকা ছিল যা এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। প্রতিবেদনে সিআইডির এসআই আবু বকর সিদ্দিক নির্মম ও পৈশাচিক এ হত্যাকান্ডের হোতাদের মামলা থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছেন। যা নিন্দনীয় ও আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। তিনি এ হত্যাকান্ডের দায় উল্টো আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আমরা তার এ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজী আবেদন দাখিল করবো। এ অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে মামলাটি নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে তদন্তের ব্যবস্থা করা এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, আইজিপি ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট এর আরও খবর
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

সর্বশেষ সংবাদ

আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top