সিলেটে রাজমহল- মধুবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:৩৮,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৯২ বার পঠিত
সিলেটে রাজমহল- মধুবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ওজনে কম দেয়ার কারণে মধুবনের সাথে সংশ্লিষ্ট চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাঠানবাড়ি এলাকার মো. মাহফুজ আলমকে ৮০ হাজার, রাজমহলের দায়িত্বশীল মোগলাবাজার শিববাড়ীর কিশানপুরের মো. মহি উদ্দিনকে ৮০ হাজার, গোটাটিকরের বিসিক শিল্পনগরীরর রনি এডিবল ওয়েল অ্যান্ড ফুড প্রোডাক্টের শামসুদ্দিনকে ৫০ হাজার এবং আরও দুটি খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে র্যাব সদস্যদের সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদিরশাহ ও বিএসটিআই কর্তৃপক্ষ।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বিএসটিআই কর্তৃপক্ষ ও র্যাবের গণমাধ্যম শাখা।









