ছাত্র মজলিস শহীদ ইয়াহিয়া জোনের কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:০৬,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৮ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার অন্তর্গত শহীদ ইয়াহিয়া জোনের উদ্যোগে শুক্রবার ৯ আগষ্ট মোগলাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট পূর্বজেলা বায়তুলমাল ও অফিস সম্পাদক এবং শহীদ ইয়াহিয়া জোন তত্ত্বাবধায়ক মোহাম্মদ এনামুল ইসলাম এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন।
ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখা সভাপতি মুহাম্মদ রাশিদুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা নির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব বায়তুলমাল সম্পাদক সুলতান মাহমুদ, জুবায়ের আহমদ, মাসনুন আহমদ প্রমুখ।









