জাতীয় শোকদিবশ উপলক্ষে যুবলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:৪২,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯৫ বার পঠিত
হাসান আহমদ চৌধুরী গোয়াইনঘাট থেকেঃ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৬ আগষ্ট সোমবার সকালে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা শহীদ মিনার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে সর্ব প্রথম রক্ত দেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সোহান দে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, সাবেক চেয়ারম্যান নূরুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম এ মালিক ইমন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, মুজিবুর রহমান , আফাজ উদ্দিন, ফয়সাল আহমদ, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো গোলাম সারওয়ার প্রমুখ।









