logo

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. এক্সক্লুসিভ

অনলাইনে জমজমাট ঈদ বাজার

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১০:১২:০৮,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৮৪৮ বার পঠিত

সুবর্ণা হামিদ::ঈদুল ফিতরকে সামনে রেখে অনলাইনে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা।
লকডাউনকে কেন্দ্র করে সিলেট নগরীর সবকটি শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন
ব্যবসায়ী নেতারা,নির্দেশনা থাকলেও করোনা সতর্কতার কারণে ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট নগরীতে ঈদুল ফিতর পর্যন্ত শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। আর এই সুযোগে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনলাইন ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছেন। জমে উঠেছে অনলাইনের মাধ্যমে তাদের বেচাকেনা।এ ব্যাপারে কয়েক জন অনলাইন ব্যবসায়ীদের সাথে কথা বললে –
ক্লাসিক লেডি বাই অমাবস্যা (classic lady by omaborsha) অনলাইন পেইজ এর ব্যবসায়ী অমাবস্যা চৌধুরী জানান-ঈদকে কেন্দ্র করে আমার অনলাইনের ব্যবসা খুবই ভালো হচ্ছে। আমি কাজ করছি দেশি বিদেশি কাপড় নিয়ে,বতর্মান পরিস্থিতিতে আমি শুধু দেশীয় কাতান জামদানী তাত ব্লক বুটিকস কাপড় বিক্রয় করছি। কাপড়ের পাশাপাশি আমি জুয়েলারি বিজনেসও করছি, গোল্ড প্লেট থেকে শুরু করে Cz stone এর গহনা সব আমার কালেকশানে আছে। আর এই পন্য গুলো আমি আগে থেকেই আমার সংগ্রহে রেখেছি যার কারণে আমি এখন আমার ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হচ্ছি।আপনি কি ভাবে এই ব্যবসা করছেন ?এই প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি এজেন্টের মাধ্যমে ব্যবসা করছি,
আমার এজেন্টরাই আমাকে সহযোগিতা করছে।
আমি সিলেট এর বাহিরে সারা দেশে কাপড় সেল দেই এছাড়া দেশের বাহিরেও আমি নিয়মিত কাপড় পাঠাই, তবে বর্তমান পরিস্থিতিতে এটা আর সম্ভব হচ্ছে না।আমার কাস্টমার যারা সিলেট এর বাহিরে আছেন তারা কাপড় পছন্দ করে টাকা ফুল পেমেন্ট করে দিয়েছেন এবং আমি তাদের নাম ঠিকানা ফোন নাম্বার সব লিখে আলাদা রেখে দিয়েছি। পরিস্থিতি ঠিক হলে তাদের কাপড় শুধু ঠিকানা মতো পৌঁছে দেবো।
আর সিলেটের মধ্যে যেটা করছি সেটা হলো আমার দুজন ডেলিভারি ম্যান আছে তারা প্রতিদিন সকালে আসে এবং ঠিকানা অনুযায়ী তা সকলের কাছে পৌঁছে দেয়।

তাদের নিরাপত্তা এবং আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমি তাদের গ্লাভস হ্যান্ড স্যানাটাইজার মাস্কসহ সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি।
এ ব্যাপারে আরেক অনলাইন ব্যবসায়ী সুলতানা পারভীন জানান- আমার অনলাইন ব্যবসা (Dazzling by Shila)
সব সময়ই চাঙ্গা। তবে এই ঈদে এতোটা হবে ভাবি নি। গত ১ মাসে আমাদের যত পন্য ছিলো স্টক এ মোটামুটি ৮০ ভাগ বিক্রি করা হয়ে গেছ। আর এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সহযোগী ডেলিভারি ম্যানদের,যারা এই খারাপ সময়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন।
তবে এই পন্য গুলো থেকে আগত লাভ এর সম্পূর্ন টাকা অসহায়দের মাঝে দিয়ে দিবো এই প্লান করেই আমরা এগুচ্ছিলাম কারন এই খারাপ সময়ে যে যেভাবে পারে সাহায্য করছে আর আমরাও একটি ছোট খাটো পদক্ষেপ নিয়েছিলাম, সফল ও হয়েছি বলা চলে।সিলেটের মধ্যে এবং সিলেটের বাইরে আমি আমার প্রোডাক্ট ডেলিভারি খোলা রেখেছি,সিলেটের বাইরে এস-এ-পরিবহণ এর মাধ্যমে আমার পন্য পৌছে দিয়েছি,এবং সিলেটের মধ্যে আমার নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে সিলেট শহর এবং তার আশে পাশে ৩০ কিলোমিটার পর্যন্ত এলাকাগুলোতে আমি আমার পন্য পৌঁছে দিয়েছি।
এ ব্যাপারে ট্রেন্ডি হাউজ (Trendy House)
অনলাইননের ব্যবসায়ী রুমানা মারিয়াম রুমু জানান-আমি কাজ করছি দেশি , ইন্ডিয়ান ও পাকিস্তানি কাপড় নিয়ে ।
কাপড়ের পাশাপাশি আমার কালেকশনে কসমেটিক্স এবং মেকআপ প্রোডাক্ট আছে।

আমি সিলেট এর বাহিরে সারা দেশে কাপড় সেল দেই। আমার কাস্টমার যারা সিলেট এর শহরের মধ্যে তাদের আমি full cash on delivery সার্ভিস দিচ্ছি। আর সিলেটের বাহিরের সব অর্ডার এর ফুল পেমেন্ট অগ্রিম পরিশোধ এর পর আমি প্রোডাক্ট পাঠাই সুন্দরবন কুরিয়ার অথবা এস এ পরিবহনের মাধ্যমে।
আর সিলেট এর মধ্যে আমার ২ জন ডেলিভারি ম্যান আছে তারা প্রতিদিন সকালে আসে এবং ঠিকানা অনুযায়ী তা সকলের কাছে পৌঁছে দেয়। তাদের এবং আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি সব ধরনের ব্যাবস্থা করে দিয়েছি।
আমি পার্সেল গুলা ফুল sanitaized করে প্যাক করে রাইডার এর কাছে দেই। আলহমদুলিল্লাহ আমরা সফল ভাবেই সব কাস্টমার দের সার্ভিস দিতে পারছি।
এই ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক সচেতন মানুষ ঘর থেকে বাহিরে যাওয়ার সাহস পাচ্ছেন না, অনেক সৌখিন মানুষ আবার ঈদের কেনাকাটা না করেও পারছেন না। তাই তারা ঘরে বসে অনলাইনে ঈদের কেনাকাটা শুরু করেছেন।
এ ব্যাপারে ক্রেতাদের সাথে কথা বললে আয়শা খানম জানান- এক বছর পরে একটা ঈদ আসে আর এই ঈদে আমরা সকলেই সবার সাধ্য অনুযায়ী কেনাকাটা করি কিন্তু এই বছরই শুধু একটা ব্যাতিক্রম ঈদ সবার জীবনে। নগরীর সব শপিংমল বন্ধ।
কিছু কেনাকাটার কোন উপায় নেই,কেউই জীবনের ঝুঁকি নিতে চাইবেনা। তাই অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজের পছন্দ মত জিনিস কেনার ভালো সুযোগ আছে আর আমি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। অনলাইনে কেনাকাটা করা খুবই সহজ এবং দামও তেমন একটা বেশি মনে হয় না।আর আমি নিরাপত্তার কথা ভেবে হাতে গ্লাভস ব্যবহার করি।
অনলাইনে কেনাকাটার মাধ্যমে সুবিধা যেমন আছে তেমনই আছে ধোঁকা খাওয়ারও সম্ভবনা এ ব্যাপারে আরেক ক্রেতা ছুমাইয়া আক্তার জানান- আমি গত কয়েক দিন আগে অনলাইনের মাধ্যমে একটি পোশাক কিনেছিলাম কিন্তু খোলার পরে দেখি আমি যেটা চেয়েছিলাম সেটা পাঠায়নি, এটা অন্য আরেকটা।তাই অনলাইন থেকে কিনার সাহস পাইনা। আবার মনে হয় সব সময় হয়তো এমন হবেনা। কিন্তু এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা ছাড়া আর কোন উপায়ও নেই।
শপিংমল থেকে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় নগরীর সবকটি মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দোকান মালিক সমিতি। আর সেই জন্য নিজেদের নিরাপত্তার কথা ভেবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ঈদের কেনাকাটা করছেন অনেকেই,একটা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে। এই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, স্বাভাবিক হবে মানুষের জীবন মান এই প্রতাশ্যা সকলের। কপি সবুজ সিলেট

এক্সক্লুসিভ এর আরও খবর
উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বিচারকসহ বেলারুশের প্রেসিডেন্ট, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা

বিচারকসহ বেলারুশের প্রেসিডেন্ট, শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার নিষেধাজ্ঞা

অনন্যসাধারণ সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

অনন্যসাধারণ সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

হজের খরচ ৪ লাখের মধ্যে পুনর্নির্ধারণ করতে নোটিশ

হজের খরচ ৪ লাখের মধ্যে পুনর্নির্ধারণ করতে নোটিশ

প্রিয়াংকা ও রাহুল পুনরায় এক হচ্ছেন

প্রিয়াংকা ও রাহুল পুনরায় এক হচ্ছেন

নিষিদ্ধ সানি লিওন

নিষিদ্ধ সানি লিওন

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top