হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে এক বনদস্যুকে আটক করেছে র্যাব- ৯
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:০৫,অপরাহ্ন ০৭ মার্চ ২০২২ | সংবাদটি ৩২৫ বার পঠিত
হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ আতর আলী (৩৩), পিতা- মৃত রওশন আলী, সাং- পূর্ব রসুলপুর, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ নামের একজন বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
উল্লেখ্য, আসামি চুনারুঘাট এলাকার শীর্ষ তালিকাভুক্ত বনদস্যু। সে ও তার ৮-১০ জন সহযোগী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গলে ডাকাতি করে। সে তার সহযোগীদেরকে নিয়ে অস্ত্রসহ চুনারুঘাট থানাধীন পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দনপুর রেঞ্জ/সাতছড়ি রেঞ্জের বনের গাছ কেটে বিক্রি করে আসছিল। তারা বন ও পরিবেশের ভারসাম্য মারাত্বকভাবে বিনষ্ট করছে। গত ২০২০ সালে ম্যাজিস্ট্রেট কগনিজেন্স ফরেস্ট কোর্ট-২ হবিগঞ্জে নিয়মিত মামলা দায়ের করা হয়। অবশেষে তাকে বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বনদস্যুকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।









