logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. মিডিয়া

শবে বরাত,মহিমান্বিত এক রাত

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৩০:০৯,অপরাহ্ন ১৮ মার্চ ২০২২ | সংবাদটি ৪৯৮ বার পঠিত

সৈয়দ রাসেল,সাংবাদিক শবে বরাত। মহিমান্বিত এক রাত। কোরান-কেতাবে সরাসরি ‘বরাত’ বলে কোন শব্দ না থাকলেও মহিমান্বিত রাত হিসেবে তার আলোচনা বিস্তর।

গ্রাম জীবনে পাড়ায় পাড়ায় শিরনী-সালাতের প্রস্তুতি সপ্তাহদিন আগে থেকেই জানান দিত- আসছে সবে বরাত। আর শহুরে জীবনে মাস-পনের দিন আগে থেকেই মসজিদের দরাজ মাইকে কিংবা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পক্ষে-বিপক্ষে ফতোয়া আর পালনকারীদের কাফের গালি দেয়া শুরু হলেই বুঝি সন্নিকটে এই ‘মহিমান্বিত’ রাত।

ছোটবেলায় দিবসটাকে একটা ধর্মীয় ঐতিহ্য এবং সংস্কৃতির অংশই মনে করতাম। দিবসটা আসলে কি যে ভালো লাগতো! দিবসটি আসার সপ্তাহদিন আগে থেকেই মসজিদে শিরনীর জন্য গ্রামের ঘরে ঘরে টাকা-চাল তোলা হতো। কি একটা উৎসবমুখোর ভাব। আরও ছিল আতর আগরবাতি আর মোমবাতির প্রস্তুতি।

শবে বরাতের বিকেলে আসরের নামাজ শেষ করেই শুরু হতো শিরনী বানানোর কাজ। অপরদিকে ঘরে ঘরে শবে বরাতের প্রস্তুতি। সে এক অন্যরকম ভাবগাম্ভীর্যের আবহ। সন্ধ্যার সাথে সাথে সবার বাড়িতে জ্বলে ওঠতো মোমের আলো। আলোকিত হয়ে থাকতো ঘরের প্রতিটা দরজা। চারপাশে ছড়িয়ে পড়তো আগরবাতির ঘ্রাণ। সবমিলিয়ে অন্যরকম।

মাগরিবের নামাজ পড়ে চা পর্ব শেষ করেই বাড়ির সব ছেলেরা হাতে মোমবাতি আর আগরবাতি নিয়ে বেরিয়ে পড়তাম। (তবে আমাদের গ্রামে তখন ফুলঝুরির প্রচলন ছিল না।) কে কয়টা মোমবাতি আগরবাতি ঘর থেকে ভাগাতে পারলাম তা নিয়েও চলতো এক ধরনের প্রতিযোগিতা। যাইহোক দলবেঁধে শুরু হতো জিকির। মোমবাতি জ্বালিয়ে গ্রামের একপাশ দিয়ে উচ্চস্বরে জিকির শুরু করে প্রতিটা বাড়ি হয়ে গ্রামের আরেকপাশে গিয়ে শেষ করতাম। এ যেন ‘বরাত উৎসব’। আনন্দ আর ভাবগাম্ভীর্যের বিশাল উপলক্ষ।

সন্ধ্যার জিকির শেষ করে এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে কিছুসময় নফল নামাজ, কোরআন তেলাওয়াত। তারপর মা-বোনদের সালাত-তেলাওয়াতে রেখে আবার মসজিদে গিয়ে গ্রামের সবাই একহয়ে ইমাম সাহেবের তত্ত্বাবধানে শুরু হতো জিকির-আযকার। সারারাত এগ্রামের ও’গ্রামের মাইকে থেকে ভেসে আসতো জিকিরের সুর। যে সুর থামতো ফজরের আজানের সাথে।

আজকাল সামাজিক বিভিন্ন বিষয়ে মানুষ যেমন পাষাণ হয়েছে তেমনি ধর্মীয় উদারতাও হারিয়ে গেছে কালের আবর্তে। মসজিদ থেকে নিজ ধর্মের অনুসারীদের বিরুদ্ধেও আসছে কাফের ফতোয়ার বিষোদগার। যার বিষাক্ত প্রভাব পড়ছে সমাজে।

‘বরাত’ শব্দটা কোরান-কেতাবে নাই থাকুক মহিমান্বিত রাতের কথা তো আছে নিশ্চয়ই। ‘বরাত’ নামে হোক আর মহিমান্বিত রাতের নামেই হোক যারা দিবসটি ইবাদতের মাধ্যমে পালন করে তারা তো কেবলই চায় মাওলার সান্নিধ্য।

আমি এতো সব বুঝি না, বুঝার চেষ্টাও করি না। তবে এতোটা বুঝতে পারি- আপনাদের ফতোয়ার কারণে একটা মহিমান্বিত রাত কিভাবে নিস্প্রভ হয়ে গেছে সময়ে সময়ে। একালে গ্রামে গেলে তো বুঝতেই পারি না, কবে মহিমান্বিত রাত, কবে শবে বরাত।

একালে এসে আমার খারাপ লাগে- আমার বা আমাদের সন্তানেরা আর সেই উৎসবের সাক্ষী হতে পারবে না কখনও। সেইসাথে আফসোসও লাগে। কারণ, কথিত মৌলভীরা বুঝলো না যে- দিবসটি শুধু ধর্মীয় নয়, আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির অংশ হয়ে গিয়েছিল। যে সংস্কৃতি মানুষকে শুধু উদার হতে শেখায়।কপি ফেসবুক থেকে

মিডিয়া এর আরও খবর
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

আমিও মাঠে ছিলাম

আমিও মাঠে ছিলাম

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top