বালাগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ডা. দুলালের খাদ্যসামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩১:০০,অপরাহ্ন ২৫ মে ২০২২ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের বন্যার্ত মানুষদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (২৫ মে) বিকেলে বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের সাদেকপুর ও বালাগঞ্জ সদর ইউনিয়নের রাধাকোনা গ্রামের বন্যার্তদের মধ্যে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদ এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদ, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী জুলহান, জাগির হোসেন, হেলাল আহমদ, আব্দুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, মন্টু সূত্রধর, ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি স্বপন আহমদ, যুবলীগ নেতা মনিন্দ্র সূত্রধর প্রমুখ।









