ছাতকে মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:১৯,অপরাহ্ন ২৮ মে ২০২২ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মত বিনিময় সভা
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান চৌধুরী সুমন মহোদয়ের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেবনাথ এবং সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাঃ মো আবু সালেহীন খান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব পুলিন চন্দ্র রায়, জনাব রঞ্জন কুমার দাস, নাজমুল হোসেন, কহিন চৌধুরী, সাদমান মাহমুদ সানি, শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খসরু আহমদ, ৩নং ওয়ার্ডের আলী হোসেন, ৫নং ওয়ার্ডের সমরুজ আলী, ৬নং ওয়ার্ডের দুলাল সরকার, ৭নং ওয়ার্ডের আবু খালেদ , ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আমিরুল ইসলাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শিক্ষক কর্মচারীরা, ছাত্রছাত্রী ও সর্বস্তরের অভিভাবক বৃন্দ। প্রধান অতিথি জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় শেখ রাসেল ল্যাব ঘুরে দেখেন এবং বিদ্যালয়ে তাৎক্ষণিক ১০টি ফ্যান দেয়ার ঘোষণা দেন এবং পর্যায়ক্রমে অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া বিদ্যালয়ে বেশ কয়েকজন সহৃদয় ব্যক্তি ফ্যান দেয়ার ঘোষণা দেন। তাঁদের মধ্যে রঞ্জন কুমার দাস ৫টি, কহিন চৌধুরী ৫টি, সাদমান মাহমুদ সানি ৩টি, শহিদুল ইসলাম ৩টি, শারজান মিয়া ২টি, আব্দুল আল সনি ২টি । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ভুমিদাতা ও যুক্তরাজ্য প্রবাসী হাফিজ উদ্দিনের বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।









