টোয়াব নির্বাচনে কনসার্স রিলায়েন্স ফোরাম বিজয়ী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৬:০৪,অপরাহ্ন ৩০ মে ২০২২ | সংবাদটি ৫০২ বার পঠিত
দেশের পর্যটন খাতে ট্যুর পরিচালনাকারী সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দ্বিবার্ষিক নির্বাচনে “কনসার্স রিলায়েন্স ফোরাম” পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়।
২০২২- ২৪ মেয়াদে এই নির্বাচনে পরিচালক পদে ৪১ জন প্রার্থী তিনটি প্যানেলে নির্বাচন করে। এর মধ্যে কনসার্স রিলায়েন্স ফোরাম পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়। নির্বাচিত ১৪ জন পরিচালক হলেন: শীবলুল আজম কোরেশী, সাহেদ উল্লাহ, মনিরুজ্জামান মাসুম, সোহানুর, রহমান স্বপন, আনোয়ার হোসেন, এ রউফ, ইউনুস, মানসুর আলম পারভেজ, ইব্রাহিম খলিল, নুরুজ্জামান সুমন, এস এম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মো: সাঈম, সাইফুল ইসলাম, সজিব। নির্বাচিত এই পরিচালকরা পরবর্তীতে সবাই বসে সংগঠনের সভাপতি সহ অন্যান্য পদ নির্ধারণ করবেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ট্যুর পরিচালনাকারী ৪২৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪০১ জন।









