সিলেটে বসে রোমানিয়ার কনস্টান্টা মেরিটাইম ভার্সিটিতে স্পট এডমিশনের সুযোগ
প্রথম দিন ভর্তি ১০০, রোববার ভ্যালী গার্টেনে ভর্তি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:২০,অপরাহ্ন ০৪ জুন ২০২২ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
সিলেটে প্রথমবারের মতো রোমানিয়ার ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাচ্ছেন বাংলাদেশী শিক্ষার্থীরা। রোমানিয়ার কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে সেই সুযোগ দেওয়া হয়েছে।
সিলেট নগরীর কুমারপাড়াস্থ জেআই এডুকেশন এন্ড ইমিগ্রেশন কনসাল্ট এই স্পট এডমিশনের আয়োজন করেছে। শুক্রবার এ নিয়ে ওই ভার্সিটির কর্মকর্তারা সিলেটের কয়েকটি ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্মের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আর শনিবার জেআই এডুকেশনে সকাল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়। আনুষ্টানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করেন এডুকেশন কনসালটেন্সি সমূহের সংগঠন ফ্যাটক্যাপের সিলেট জোনের সভাপতি ফেরদৌস আলম।
এ সময় উপস্থিত ছিলেন রোমানিয়ার কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার ড. ভেলিয়া ডিনেসকো ক্রেসিউন, ইউনিভার্সিটির বাংলাদেশের এক্সক্লোসিভ এজেন্ট দেশ এডুকেশন, ঢাকার সিও এফএম সাইফুল হক, সিলেটের জেআই এডুকেশনের সিও জহিরুল ইসলাম, হলি আরবান প্রোপাটিজ প্রা. লি, ডিরেক্টর ব্যবসায়ী সাহেদ আহমদ।
কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটির বাংলাদেশের এক্সক্লোসিভ এজেন্ট দেশ এডুকেশন, ঢাকার সিও এফএম সাইফুল হক, সিলেটের জেআই এডুকেশনের সিও জহিরুল ইসলাম জানিয়েছেন- শনিবার দিনভর প্রায় ১০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। কম খরচে সরাসরি শিক্ষার্থীরা ওই ভার্সিটিদের ভর্তির সুযোগ পাচ্ছে। রোববার সিলেট নগরীর ভ্যালীগার্টেন হোটেলে ভর্তি প্রক্রিয়া চলবে।









