এস ডি জি অর্জনে বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা শীর্ষক কর্মশালা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:২৯,অপরাহ্ন ০৪ জুন ২০২২ | সংবাদটি ২৬৬ বার পঠিত
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩জুন শুক্রবার সিলেটে এস ডি জি অর্জনে বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা ভূমিকা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে ।
কর্মশালায় দেশের ৬ টি বিভাগ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। কর্মশালা উদ্বোধন করেন এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট আয়া’র সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার এম. আহমদ আলী ।
উদ্বোধনকালে রিচার্স ও রিপোর্টিং এর উপর আলোচনা করেন সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী। বক্তব্য রাখেন গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী আনিতা দাশ গুপ্তা, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাদিরা সুলতানা রুমু। কর্মশালা পরিচালনা করেন গ্রাসরুটস এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।- বিজ্ঞপ্তি









