logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

সিলেটে আরিফের সিদ্ধান্তের অপেক্ষা

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৭:০৬:১৬,অপরাহ্ন ১৯ মে ২০২৩ | সংবাদটি ২৪৭ বার পঠিত

মে দিবসের দিন সিটি নির্বাচন নিয়ে মুখ খুলেছিলেন সিলেটের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। ওইদিনই তিনি জানিয়েছিলেন; সিদ্ধান্ত জানাবেন ২০শে মে। এই ২০দিন আরিফ সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছেন। নানা জনের মতামত নিয়েছেন। দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন তার মতামত দেয়ার পালা। এই মতামত মেয়র শনিবার সিলেটের রেজিস্ট্রারী মাঠে নগরের মানুষ ও দলের নেতাকর্মীদের সামনেই জানাতে চান। তবে প্রশ্ন হলো- মেয়র আরিফ কী সিদ্ধান্ত জানাবেন। এখনো এ ব্যাপারে তিনি মুখ খুলছেন না। আকার-ইঙ্গিতের ভাষা দু’টোই।

নির্বাচন করতে পারেন, আবার না-ও করতে পারেন। মেয়র আরিফ সরে গেলে লড়াই করার মতো অন্য কোনো প্রার্থীর উপস্থিতি সিলেটে নেই। সেটিও এখন ভাবাচ্ছে তাকে। বিকল্প প্রার্থী থাকলে তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হতো বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনরা।
দলীয় সিদ্বান্ত তার জন্য গলার কাঁটা। সিলেট বিএনপিতে তার বিরোধীরাও দলের সিদ্বান্ত বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে। তাদের কর্মকাণ্ড কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে মেয়র আরিফকে। তবে যে সিদ্ধান্তই নেবেন তার সমর্থিত বিএনপি’র অংশের নেতারা মাঠে থাকবেন। আরিফকে ফেলে তারা যাবেন না- এমন কথা তারা জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে যখন মেয়র আরিফের বাসার অফিসে নিরাপত্তার থাকা আনসার সদস্যদের সরিয়ে নেয়া হয় তখনও তার ঘনিষ্ঠজন বিএনপি নেতারা ছুটে গিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত তারা আরিফের বাসায় অবস্থান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। মেয়র আরিফ’র ঘনিষ্ঠজনরা জানিয়েছেন- চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌঁছেননি আরিফ। সেটি হয়তো রেজিস্ট্রারী মাঠে বসেই নিতে পারেন। কারণ রেজিস্ট্রারী মাঠের মতবিনিময় সভাটি হবে তার জন্য টার্নিং পয়েন্ট। ওখানে তিনি নির্বিঘ্নে মতবিনিময় সভা করতে পারবেন কী না- এ নিয়ে দ্বিাধাদ্বন্দ্বে রয়েছেন তারা। এবার হাওয়া অনেকটাই উল্টো।

পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন আরিফ। আর এই বাধা তাকে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। সর্বশেষ তার নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের সরিয়ে নেয়াকে ভালো চোখে দেখছেন না তারা। আরিফ নিজেও ভোট নিয়ে নানা শঙ্কায় রয়েছেন। এরই মধ্যে গণমাধ্যমের কাছে ভোটের পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। কিছু প্রশ্নের উত্তর পাচ্ছেন না তিনি। তবে পরিস্থিতি বলছে; হাওয়া প্রতিকূলেই থাকবে। ইভিএম-এ ভোট। ইভিএম নিয়ে শুরু থেকেই প্রতিবাদী আরিফ। এ ভোট ব্যবস্থায় আস্থার সংকট আছে তার। ইভিএম-এ ভোট ধীর গতিতে হলে কিছুই করার থাকবে না। অনেক ভোটার লাইনে দাঁড়ালে ভোট বিলম্বে চলে যেতে পারেন। আরিফ জানিয়েছেন- এক লাখের মতো ভোটারের ফিঙ্গার ম্যাচিং হবে না। সুতরাং তারা ভোট দিতে পারবেন না। ইভিএম বিশেষজ্ঞ দু’কর্মকর্তাকে সিলেট আনা হচ্ছে। সুতরাং কার ভোট কোথায় যাবে- কেউ জানবে না।

সিলেটের মানুষ ইভিএমে ভোট দিতে অভ্যস্থ নয় বলে জানিয়েছেন আরিফ। অনেকেই ইভিএম ভোটের পদ্ধতি জানেন না। ৬ মাস আগে থেকে এ ব্যাপারে ট্রেনিংয়ের ব্যবস্থা করলে ভালো হতো। এখন তো ট্রেনিংয়ের সময়ও নেই। পরিবেশ নিয়েও শঙ্কায় আরিফ। বুধবার নগর ভবনে সংবাদ সম্মেলনে আরিফ জানিয়েছেন- একটি মামলায় সিলেটে প্রায় ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বহু নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে। এতে অনেক নেতাকর্মী বাড়িঘরে থাকতে পারেননি।

এ ধরনের পরিস্থিতি ঘটতে থাকলে নির্বাচনের সুষ্টু পরিবেশ থাকবে না। মাঠ নিরপেক্ষ না হলে কিছু করার থাকবে না বলে আশঙ্কা মেয়র আরিফের। মেয়র আরিফের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সিলেটের বিএনপি দলীয় কাউন্সিলররাও। গতকাল সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। তার এই সংবাদ সম্মেলনে অন্যরাও দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন। তাদের সিদ্ধান্ত নির্ভর করছে মেয়র আরিফের সিদ্বান্তের উপর। বিএনপি দলীয় কাউন্সিলরদের মতে- সিলেটে জনগণের সঙ্গে বিএনপি’র সম্পৃক্ততা রয়েছে। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের কারণে এই জনসম্পৃক্ততা বাড়ছে। এতে করে সিলেটেও দলের অবস্থান সুসংহত। দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকা বিএনপি নেতা মাঠ থেকে সরে গেলে এই জনস্পৃক্ততা হারাতে পারে। এতে করে সিলেটে বিএনপি’র অবস্থান আরও দুর্বল হতে পারে বলে জানান তারা।

সিলেট এর আরও খবর
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ

ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ

সর্বশেষ সংবাদ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top