সিলেট নগরভবন ও ডায়াবেটিস হাসপাতালে আ ফ ম কামালের মরদেহ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৩৪,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১২ বার পঠিত
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মরদেহ সিলেট সিটি করপোরেশনে আনা হয়।
রবিবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় দিকে সিলেট নগর ভবনে এনে রাখা হয়। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নগরভবনে রাখা হয় মরদেহ। সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন পেশার মানুষ ও নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে সিলেট ডায়বেটিক হাসপাতালে নেওয়া হয় তার মরদেহ। আ ফ ম কামাল দীর্ঘদিন ডায়াবেটিস সমিতির সাথে জড়িত ছিলেন। সেখানেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
বিকেল সাড়ে ৫টায় শাহী ঈদগাহে তার জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) রাত দশটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন আ.ফ.ম কামাল। তিনি অসুস্থ অবস্থায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আ.ফ.ম কামাল মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।








