শহরতলীর খাদিমপাড়ার সড়কে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:৩৫,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৯ বার পঠিত
সিলেট-তামাবিল সড়কে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার ৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর খাদিমপাড়ার হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা।
শাহপরান থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বটেশ্বরের দিক থেকে আসা সিলেটগামী একটি বাস হিলভিউ টাওয়ারের সামনে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই পথচারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।









