logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১:২৬:৫৮,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৩০ বার পঠিত

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত , ০৫ আগস্ট সোমবার মেট্রোপলিটন চেম্বারের কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকের মুল প্রতিপাদ্য বিষয় ছিল “সিলেট বিভাগের অর্থনৈতিক উন্নয়ন রোডম্যাপ, সম্ভাবনা ও চাহিদা।
১ম সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী’র সভাপতিত্বে ও সচিব মো: জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রাক্তন ডিন প্রফেসর ড.মোছাদ্দেক আহমদ চৌধুরী। তিনি সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ও চাহিদার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই বিষয় নিয়ে গবেষনা করে একটি কি-নোট তৈরী করেন যাহা এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি শফিউল আলম চৌধুরীর হাতে হস্তান্তর করেন।

গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি এর সভাপতি নাছিম হোসেইন, আটাব সিলেট অঞ্চলের সভাপতি ও এসএমসিসিআই এর প্রাক্তন ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোর্শেদ আহমদ চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী (অব:) প্রকৌ: মনোজ বিকাশ দেব রায়, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ,প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদ, সাধারন সম্পাদক সিলেট প্রেস ক্লাব ইকবাল মাহমুদ, সাধারন সম্পাদক সিলেট জেলা প্রেস ক্লাব শাহ দিদার আলম নভেল, যমুনা টিভি মাহবুবুর রহমান রিপন, ব্যুরো প্রধান, চ্যানেল২৪ গোলজার আহমদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদের পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমান, মেট্রোপলিটন চেম্বারের প্রাক্তন পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী। বক্তারা তাদের বক্তব্যের শুরুতে মেট্রোপলিটন চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা সিলেটের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা, বিভিন্ন প্রতিকুলতা এবং সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, বৈঠকের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বিভিন্ন খাতে অবহেলীত সিলেটের বিভিন্ন দাবীদাওয়া নিয়ে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে।বক্তারা মেট্রাপলিটন চেম্বার অব কমার্সকে সিলেটের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আরো সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান।বক্তারা বলেন,আমরা সভা সেমিনারে সীমাবদ্ধ না থেকে এর প্রয়োগের দিকটাও বিবেচনা করতে মেট্রোপলিটন চেম্বারকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।সমাপনি বক্তব্যে এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী বলেন, অতীতেও মেট্রোপলিটন চেম্বার সিলেটের বিভিন্ন দাবীদাওয়া নিয়ে সোচ্চার ছিলাম,আগামীতেও আমরা সিলেটের বিভিন্ন সম্ভাবনা,চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবো।আমাদের আজকের বিষয়বস্তু একটি বিস্তর বিষয়, আমরা আজকে আপনাদের বিভিন্ন মতামত, সুপারিশ ও সম্ভাবনার কথা শুনলাম, এটা একটা চলমান প্রক্রিয়া আমরা প্রতিমাসে কমপক্ষে একটা করে আলোচনা সভা, মতবিনিময় সভা অথবা গোলটেবিল বৈঠকের মাধ্যমে সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে একসাথে কাজ করবো।সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মুল্যবান মতামত ও পরামর্শ পৌঁছে দেয়ার চেষ্টা করবো।এভাবে সম্মিলিতভাবে আমরা সিলেটের উন্নয়নে কাজ করবো। তিনি প্রিন্ট এবং ইলেট্রিক মিডিয়ার নের্তৃবৃন্দকে এক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগীতা করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন,এসএমসিসিআই এর সাবেক সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক সুমেয়াত নুরী চৌধুরী, মাসুদ জামান,উলিয়াছুর রহমান, আলিমুছ ছাদাত, মিাহবুবুর রহমান, রাজিব ভৌমিক,বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের সহকারী কমিশনার শবনম শারমিন, সভাপতি গনতন্ত্রী পার্টি ব্যারিস্টার মো: আরশ আলী, বিআরটিএর উচ্চমান সহকারী মো:রেজাউল করিম, সাংগটনিক সম্পাদক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কবিরুল ইসলাস, সাধারন সম্পাদক ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেট শংকর দাশ, প্রথম আলো সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, বাংলাভিউ অন লাইন টিভি মো: মোজাম্মেল হক, ব্যুরো প্রধান, সিলটিভি কাওছার আহমদ,যমুনা টিভি নিরানন্দ পাল,বাংলাটিভি এসআলম প্রমুখ।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top