খেলাফত মজলিস দেওয়ান বাজার ইউনিয়ন পুনর্গঠণ সম্পন্ন
সভাপতিঃ মুহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদকঃ মাও. মুহিবুর রহমান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৫৩,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৪১ বার পঠিত
খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পুনর্গঠণের লক্ষ্যে
দ্বিবার্ষিক শুরার অধিবেশন ২৫ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ঘটিকায় মুরার বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত শুরায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোঃ মুজিবুর রহমানকে সভাপতি ও মাওলানা মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি পুনর্গঠন করা হয়।
শাখা সভাপতি মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ আব্দুল আজিজ রাসেলের পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব সৈয়দ আলী আসগর। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি জনাব মাওলানা হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মাওলানা সুফিয়ান আহমদ খান, মাওলানা আব্দুল কাদির, মাস্টার মুহিবুল আলম, হাফিজ আব্দুল আজিজ রাসেল, হাফিজ আহমদ আলী। সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, ফখর উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিবুর রহমান। বায়তুলমাল সম্পাদক মাওলানা জাহিদ আহমদ সুমন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা কাওছার আহমদ। প্রচার সম্পাদক মাস্টার মারজান আহমদ। অফিস সম্পাদক মাহবুবুর রহমান। শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ এখলাছুর রহমান। ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ। শ্রম বিষয়ক সম্পাদক সেজন আহমদ। নির্বাহী সদস্য মাওলানা মশকুর আহমদ, আব্দুল হাফিজ, জুবায়ের আহমদ, আব্দুল মান্নান, আব্দুল আহাদ, আব্দুল মুকিত।









