নগরী থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৩:১৩,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিতনগরীর মেজরটিলা থেকে ইয়াবাসহ এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানার মেজরটিলাস্থ লাহাম রেস্টুরেন্টের সামন থেকে ওই যুবকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাটলী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সামাদ (৩৭) ।
উক্ত ঘটনায় এসআই/মো.এনায়েত উল্লাহ, শাহপরাণ (রহঃ) থানায় বাদী হয়ে সামাদ (৩৭) বিরুদ্ধে এজাহার দাখিল করেন, শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৮ তাং-২৬/০৮/১৯খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিল এর ১০(ক)/৩৮ রুজু হয়।
এদিকে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ৪টি ও দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১ টি মামলা রয়েছে।









