শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-ইসলাম নাহিদ এমপি

গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১:৫৭:২৬,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১১ বার পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
যা সম্ভব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। আপনারা শেখ হাসিনা সরকারের উপর আস্থা রেখেছেন। জননেত্রী শেখ হাসিনা আপনাদের আস্থার প্রতিদান দিচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে আন্তরিক। সরকার শিক্ষার মান উন্নোয়নে বাস্তবমুখী কর্মপ্রক্রিয়া গ্রহণ করছে। তিনি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি সকাল ১০টায় ৩৪ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউপির হাজীপুর শুকনা সুরমা ডাইক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন। পরে বেলা সাড়ে ১১টা বাঘা সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও বাঘা হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, জেলা যুবলীগ নেতা জাফরান জামিল প্রমুখ।









