অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী মোঃ শহীদুল্লাহকে প্রাক্তন ছাত্রদের অনুদান প্রদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৪০,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৬৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ সরকারী ডিএন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী মোঃ শহীদুল্লাহকে চিকিৎসার জন্য প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে নগদ অনুদান প্রদান করা হয়েছে। দেশবিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্ররা ৬৫ হাজার অনুদান প্রদান করেন।
এ উপলক্ষে ২৮ আগষ্ট বুধবার দুপুরে বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অনুদান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক,বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল মুনিম, প্রবাসী সিরাজুল ইসলাম মামুন, আলমগীর মিয়া, রবিন দাস রিংকু, সাংবাদিক আবুল কাশেম অফিক প্রমুখ।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জুনেদ আহমদ শিপুর উদ্যোগে প্রবাসী অন্যান্য প্রাক্তন ছাত্রদের নিয়ে এই মহতী উদ্যোগ গ্রহন করেন। যারা অনুদান দিয়েছেন তারা হলেন, সমাজসেবী ইশতিয়াক হোসেন দুদু, সিরাজুল ইসলাম মামুন, শাহজাহান মিয়া, সুমন আহমদ, আব্দুল ওদুদ সুমন, সায়মন চৌধুরী, নুরে এলাহী সুন্নাহ, আখতার হোসেন, সাইফুর রহমান, শুভাশীষ দাস মিশু, গৌরিশ তালুকদার ও শাহীন আহমদ,আব্দুল্লাহ।









