ওসমানী মেডিকেল থেকে দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:৪৫,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিতওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- শহরতলীর পীরের বাজার এলাকার মোকামের গুল গ্রামের প্রয়াত মছদ্দর মিয়ার মো. বাহার (৩০), সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইছারগাও গ্রামের প্রয়াত সুমন আলীর ছেলে জালাল (৩৬) ও বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের সৈলার ছেলে রনজিত (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই ওমর ফারুক বলেন, আটককৃত দালালদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, দালাল ও প্রতারকদের ওসমানী মেডিকেল হাসপাতালে কোন স্থান নেই। এ ব্যাপারে পুলিশ সবসময় সর্তকভাবে কাজ করে যাচ্ছে।
দালালদের কোনো ধরনের তৎপরতা চোখে পড়লে সরাসরি পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।









