লালা বাজারে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবতিসহ আহতের ঘটনায় ৬জন জেল হাজতে

দক্ষিণ সুরমা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:১২:২০,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯১২ বার পঠিত
দক্ষিণ সুরমা লালাবাজার পশ্চিম ভাগে ভূমি বিরোধ নিয়ে আদালতে সাক্ষী দেয়ার জের ধরে বসত বাড়িতে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী যুবতীসহ ৪জন আহত হওয়ার ঘটনায় ৬জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন আদালত-৩ এর বিচারক শারমিন খানম নীলা এ আদেশ দেন। আসামীরা হচ্ছেন- দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিভাগ গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র বাবুল আহমদ, হেলাল আহমদ, আবুল আহমদ,মৃত ইদ্রিস আলীর পুত্র লেবুল আহমদ,শফিক আহমদ, মৃত সুনু মিয়ার পুত্র ফজলু মিয়া।
জানা যায়, গত গত ১ আগস্ট বৃহস্পতিবার সকালে সিলেট জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলায় হাজির হয়ে সাক্ষী দিতে আসেন লালাবাজার পশ্চিম ভাগের সুলাইমান আলী । সাক্ষী দেয়ার জের ধরে ঐ দিন বিকালে বাড়িতে গেলে প্রতিপক্ষ তিনি এবং তার পরিবারের অন্যান্যদের উপর হামলা চালায় । এতে এক প্রতিবন্ধী যুবতীসহ ৪জন আহত হয়।
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিভাগ গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র বাবুল আহমদ, হেলাল আহমদ, আবুল আহমদ,মৃত ইদ্রিস আলীর পুত্র লেবুল আহমদ,শফিক আহমদ, মৃত সুনু মিয়ার পুত্র ফজলু মিয়া পাশ্বর্বতী বাড়ীর মৃত আছদ উল্লাহর পুত্র ও ছুরত আলীর সাথে ভূমি বিরোধ নিয়ে আদালতে মামলা চলছিল। এই মামলায় আদালতে সাক্ষী দেয়ার জের ধরে প্রতিপক্ষ তার নিজ বসত ভিটায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত ফারুক আহমদ ( ৪৫) তার প্রতিবন্ধী কন্যা তামান্না বেগম (২১)সুলাইমান আলী (৫০)ছুরত আলী (৪৮) আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তলায় সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রতিবন্ধী তামান্না বেগম (২১)কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪তলায় ৬নং ওয়ার্ডের এক্সট্্রা-১২ নং বেডে ভর্তি করা হয়। এর মধ্যে প্রতিবন্ধী কন্যা তামান্না বেগম (২১)সুলাইমান আলী (৫০) এর অবস্থা এখনো গুরুতর অবস্থায় রয়েছে।এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়।









