সিলব্লাড ফাউন্ডেশন ও চ্যারিটি ক্লাবের রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পিং অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩২:২৭,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬৭ বার পঠিত
সিলব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ও গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সহযোগিতায় সিলেটের মিরাবাজারে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট ) সকাল ১০ ঘটিকা থেকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করণ ক্যাম্পটি শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়।
এতে প্রায় তিন শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ জানতে পারে এবং অনেকেই বিনা মূল্যে রক্তদানে প্রতিশ্রুতি বদ্ধ হয়।গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের হয়ে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, সহ সভাপতি সাজ্জাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজন লাল দাস, যুগ্ম সম্পাদক সজিব দাশ শুভ, মান্না আহমদ, ফরহাদ রেজা, মাহদী ইসলাম, মাজেদ আহমদ প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন এর ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আমিন বাকের। সিলব্লাড ফাউন্ডেশনের সদস্য-ফাহাদুল ইসলাম অনিক, নাজির আহমদ, শামীম আহমেদ রিয়াদ, জয়নাল আবেদীন, তানভীর আহমদ, তানিম আহমদ, হোসাইন আহমদ ইমন, তানভীর আহমদ, আকাশ আহমদ, আব্দুল আলিম, নাবিল আহমদ, সাগর আহমদ, শিহাব উদ্দিন, ইমরান আহমদ, দিপ আহমদ প্রমুখ।









