মোগলাবাজার ইউনিয়ন শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৫৯,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৫ বার পঠিত
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন শাখার মাসিক নির্বাহী বৈঠক শুক্রবার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাও আব্দুস শহিদের সভাপতিত্বে ও সেক্রেটারী খালেদ হোসাইনের পরিচালনায় সভায় সাংগঠনিক কাজের পর্যালোচনা,পরিকল্পনা গ্রহণ, অবশিষ্ট ওয়ার্ড শাখা গুলি পুর্নগঠন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় আগামী ২৭ সেপ্টেম্বর, বাদ মাগরিব মাসিক নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি হাবীবুর রহমান আবদাল,জয়েন্ট সেক্রেটারি মাও আবু সুলাইমান, আব্দুল্লাহ আল জাবের প্রমুখ ।









